দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৭ - The News Lion

দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৭

 


দি নিউজ লায়ন;  দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই রক্তাক্ত দাদপুর।  কেশপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল কর্মী উত্তম দলুইকে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 


 পরিবারের দাবি, গতকাল গভীর রাতে বাড়ির সামনেই ওই তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তারা প্রায় ৩০-৩৫ জন ছিলেন বলে অভিযোগ উত্তমের পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। যদিও এ বিষয় এখনও মুখ খোলেনি বিজেপি। তবে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.